সূরাঃ ২৬/ আশ-শুআ'রা | Ash-Shu'ara | ٱلشُّعَرَاء আয়াতঃ ১৩৮/২২৭ মাক্কী
২৬ : ১৩৮ وَ مَا نَحۡنُ بِمُعَذَّبِیۡنَ ﴿۱۳۸﴾ۚ

‘আর আমরা আযাবপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হব না’। আল-বায়ান

আমাদেরকে শাস্তি দেয়া হবে না।’ তাইসিরুল

আমরা শাস্তি প্রাপ্তদের অন্তর্ভুক্ত নই। মুজিবুর রহমান

And we are not to be punished." Sahih International

১৩৮. আমরা মোটেই শাস্তিপ্রাপ্ত হবো না।

-

তাফসীরে জাকারিয়া

(১৩৮) আর আমাদেরকে শাস্তি দেওয়া হবে না!’ [1]

[1] যখন তারা এ কথা প্রকাশ করল যে, আমরা বাপ-দাদার ধর্ম ছাড়ব না; যার মধ্যে পরকালের অস্বীকৃতিও শামিল। সেই জন্য তারা আযাবে গ্রেফতার হওয়ার কথাও অস্বীকার করল। কারণ, আল্লাহর আযাবের ভয় তাদের থাকে, যারা আল্লাহকে মান্য করে ও পরকালের জীবনকে স্বীকার ও বিশ্বাস করে।

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন