সূরাঃ ২৬/ আশ-শুআ'রা | Ash-Shu'ara | ٱلشُّعَرَاء আয়াতঃ ২৫/২২৭ মাক্কী
২৬ : ২৫ قَالَ لِمَنۡ حَوۡلَهٗۤ اَلَا تَسۡتَمِعُوۡنَ ﴿۲۵﴾
قال لمن حولهٗ الا تستمعون ﴿۲۵﴾

ফির‘আউন তার আশেপাশে যারা ছিল তাদেরকে বলল, ‘তোমরা কি মনোযোগসহ শুনছ না’? আল-বায়ান

ফেরাউন তার চারপাশের লোকেদেরকে বলল- ‘তোমরা শুনছ তো?’ তাইসিরুল

ফির‘আউন তার পরিষদবর্গকে লক্ষ্য করে বললঃ তোমরা শুনেছ তো! মুজিবুর রহমান

[Pharaoh] said to those around him, "Do you not hear?" Sahih International

২৫. ফির’আউন তার আশেপাশের লোকদের লক্ষ্য করে বলল, তোমরা কি ভাল করে শুনছ না?

-

তাফসীরে জাকারিয়া

(২৫) ফিরআউন তার পারিষদবর্গকে লক্ষ্য করে বলল, ‘তোমরা শুনছ তো!’ [1]

[1] অর্থাৎ, তোমরা কি তার কথায় আশ্চর্য বোধ কর না? আমি ছাড়া কি কোন উপাস্য আছে?

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন