সূরাঃ ৩৭/ আস-সাফফাত | As-Saffat | ٱلصَّافَّات আয়াতঃ ৯৮/১৮২ মাক্কী
৩৭ : ৯৮ فَاَرَادُوۡا بِهٖ كَیۡدًا فَجَعَلۡنٰهُمُ الۡاَسۡفَلِیۡنَ ﴿۹۸﴾

আর তারা তার ব্যাপারে একটা ষড়যন্ত্র করতে চেয়েছিল, কিন্তু আমি তাদেরকে সম্পূর্ণ পরাভূত করে দিলাম। আল-বায়ান

তারা তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করতে চেয়েছিল। কিন্তু আমি তাদেরকে এক্কেবারে হীন করে ছাড়লাম। তাইসিরুল

তারা তার বিরুদ্ধে চক্রান্তের সংকল্প করেছিল; কিন্তু আমি তাদেরকে অতিশয় হেয় করেছিলাম। মুজিবুর রহমান

And they intended for him a plan, but We made them the most debased. Sahih International

৯৮. এভাবে তারা তার বিরুদ্ধে চক্রান্তের সংকল্প করেছিল; কিন্তু আমরা তাদেরকে খুবই হেয় করে দিলাম।(১)

(১) কাতাদাহ বলেন, অর্থাৎ এরপর আর তাদের সাথে বিতণ্ডায় যেতে হয়নি। তার পূর্বেই তাদের ধ্বংস করা হয়েছিল। [তাবারী; আত-তাফসীরুস সহীহ]

তাফসীরে জাকারিয়া

(৯৮) ওরা তার বিরুদ্ধে চক্রান্ত করার ইচ্ছা করেছিল, কিন্তু আমি ওদেরকে হীন করে দিলাম। [1]

[1] অর্থাৎ, আগুনকে স্বাভাবিক ঠান্ডা বানিয়ে দিয়ে তাদের চক্রান্ত ব্যর্থ করে দিলাম। পবিত্র সেই আল্লাহ যিনি নিজ বান্দার সাহায্য করেন। আর পরীক্ষাকে দানরূপে এবং অকল্যাণকে কল্যাণরূপে পরিবর্তন করে দেন।

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন