সূরাঃ ৩৭/ আস-সাফফাত | As-Saffat | ٱلصَّافَّات আয়াতঃ ৯৬/১৮২ মাক্কী
৩৭ : ৯৬ وَ اللّٰهُ خَلَقَكُمۡ وَ مَا تَعۡمَلُوۡنَ ﴿۹۶﴾

‘অথচ আল্লাহই তোমাদেরকে এবং তোমরা যা কর তা সৃষ্টি করেছেন’? আল-বায়ান

আল্লাহই সৃষ্টি করেছেন তোমাদেরকে আর তোমরা যা তৈরি কর সেগুলোকেও। তাইসিরুল

প্রকৃত পক্ষে আল্লাহই সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমরা যা তৈরী কর তা’ও। মুজিবুর রহমান

While Allah created you and that which you do?" Sahih International

৯৬. অথচ, আল্লাহই সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমরা যা তৈরী করা তাও।(১)

(১) হাদীসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয় আল্লাহই প্রত্যেক শিল্পী ও তার শিল্পকে তৈরী করেন’ [মুস্তাদরাকে হাকিম: ১/৩১] অর্থাৎ মানুষের কাজের স্রষ্টাও আল্লাহ। [আত-তাফসীরুস সহীহ]

তাফসীরে জাকারিয়া

(৯৬) প্রকৃতপক্ষে আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমরা যা তৈরী কর তা-ও।’ [1]

[1] অর্থাৎ, ঐ সকল মূর্তি (এবং ছবিও) যা তোমরা নিজ হস্তে তৈরী কর এবং তাদেরকে উপাস্য মনে কর, তাও তিনি সৃষ্টি করেছেন। অথবা তোমরা যে সব কর্ম কর, সেসবের স্রষ্টাও একমাত্র আল্লাহ তাআলা। এতে পরিষ্কার হয়ে যায় যে, বান্দার আমল বা কর্মের স্রষ্টাও আল্লাহ তাআলা। এটাই হল আহলে সুন্নতের আকীদা।

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন