সূরাঃ ১৫/ আল-হিজর | Al-Hijr | ٱلْحِجْر আয়াতঃ ৯৫/৯৯ মাক্কী
১৫ : ৯৫ اِنَّا كَفَیۡنٰكَ الۡمُسۡتَهۡزِءِیۡنَ ﴿ۙ۹۵﴾

নিশ্চয় আমি তোমার জন্য উপহাসকারীদের বিপক্ষে যথেষ্ট। আল-বায়ান

(সেই) ঠাট্টা-বিদ্রূপকারীদের বিরুদ্ধে তোমার জন্য আমিই যথেষ্ট তাইসিরুল

আমিই যথেষ্ট তোমার জন্য, বিদ্রুপকারীদের বিরুদ্ধে। মুজিবুর রহমান

Indeed, We are sufficient for you against the mockers Sahih International

৯৫. নিশ্চয় আমরা বিদ্রুপকারীদের বিরুদ্ধে আপনার জন্য যথেষ্ট,(১)

(১) এ বাক্যে যাদের কথা উল্লেখ করা হয়েছে, তাদের নেতা ছিল পাঁচ ব্যক্তি- আস ইবনে ওয়ায়েল, আসওয়াদ ইবনে মুত্তালিব, আসওয়াদ ইবনে আবদে এয়াগুস, ওলীদ ইবনে মুগীরা এবং হারিস ইবনে তালাতিলা। [বাগভী]

তাফসীরে জাকারিয়া

(৯৫) বিদ্রূপকারীদের বিরুদ্ধে আমিই তোমার জন্য যথেষ্ট।

-

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন