সূরাঃ ৩৭/ আস-সাফফাত | As-Saffat | ٱلصَّافَّات আয়াতঃ ৯৪/১৮২ মাক্কী
৩৭ : ৯৪ فَاَقۡبَلُوۡۤا اِلَیۡهِ یَزِفُّوۡنَ ﴿۹۴﴾

তখন লোকেরা তার দিকে ছুটে আসল। আল-বায়ান

তখন লোকেরা (ফিরে এসে) তার দিকে ছুটে আসল। তাইসিরুল

তখন ঐ লোকগুলি তার দিকে ছুটে এল। মুজিবুর রহমান

Then the people came toward him, hastening. Sahih International

৯৪. তখন ঐ লোকগুলো তার দিকে ছুটে আসল।

-

তাফসীরে জাকারিয়া

(৯৪) তখন তারা তার দিকে ছুটে এল। [1]

[1] يَزِفُّوْنَ , يُسْرِعُوْنَ এর অর্থে ব্যবহার হয়েছে। অর্থঃ দৌড়ে এল। অর্থাৎ, যখন তারা মেলা থেকে ফিরে এসে দেখল যে, তাদের উপাস্যগুলি ভেঙ্গে-চুরে পড়ে আছে, তখন সাথে সাথে তারা ভাবল যে, এ কাজ ইবরাহীমই করেছে। যেমন সূরা আম্বিয়াতে (৫১-৭০ আয়াতে) তার বিস্তারিত বর্ণনা আছে। সুতরাং তারা তাঁকে ধরে জনসাধারণের বিচার-সভায় নিয়ে এল। সেখানে ইবরাহীম (আঃ) তাদের অজ্ঞানতা ও তাদের উপাস্যের অক্ষমতা প্রকাশ করার একটা সুবর্ণ সুযোগ পেয়ে গেলেন।

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন