সূরাঃ ৫৬/ আল-ওয়াকিয়া | Al-Waqi'a | ٱلْوَاقِعَة আয়াতঃ ৯২/৯৬ মাক্কী
শানে নুযুল (অবতীর্ণের প্রেক্ষাপট)
৫৬ : ৯২ وَ اَمَّاۤ اِنۡ كَانَ مِنَ الۡمُكَذِّبِیۡنَ الضَّآلِّیۡنَ ﴿ۙ۹۲﴾

আর সে যদি হয় অস্বীকারকারী ও পথভ্রষ্ট, আল-বায়ান

আর সে যদি সত্য অস্বীকারকারী গুমরাহদের অন্তর্গত হয়, তাইসিরুল

কিন্তু সে যদি সত্য অস্বীকারকারী ও বিভ্রান্তদের অন্যতম হয় – মুজিবুর রহমান

But if he was of the deniers [who were] astray, Sahih International

৯২. কিন্তু সে যদি হয় মিথ্যারোপকারী বিভ্রান্তদের একজন,

-

তাফসীরে জাকারিয়া

(৯২) কিন্তু সে যদি মিথ্যাজ্ঞানকারী ও বিভ্রান্তদের একজন হয়, [1]

[1] এরা তৃতীয় শ্রেণীর মানুষ; যাদেরকে সূরার শুরুতে أَصْحَابُ الْمَشْئَمَةِ বলা হয়েছিল। অর্থাৎ, বাম হাত-ওয়ালা, হতভাগ্য বা কুলক্ষণ লোক। এরা নিজেদের কুফরী ও মুনাফিক্বীর শাস্তি অথবা তার কুলক্ষণের ফল জাহান্নামের আযাব আকারে ভোগ করবে।

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন