সূরাঃ ৫৬/ আল-ওয়াকিয়া | Al-Waqi'a | ٱلْوَاقِعَة
আয়াতঃ ৯১/৯৬
মাক্কী
শানে নুযুল (অবতীর্ণের প্রেক্ষাপট)
৫৬ : ৯১
فَسَلٰمٌ لَّكَ مِنۡ اَصۡحٰبِ الۡیَمِیۡنِ ﴿ؕ۹۱﴾
তবে (তাকে বলা হবে), ‘তোমাকে সালাম, যেহেতু তুমি ডানদিকের একজন’। আল-বায়ান
তাহলে হে ডানের বাসিন্দা! তোমার জন্য আছে শান্তি ও নিরাপত্তা। তাইসিরুল
তাকে বলা হবেঃ হে দক্ষিণ পার্শ্ববর্তী! তোমার প্রতি শান্তি। মুজিবুর রহমান
Then [the angels will say], "Peace for you; [you are] from the companions of the right." Sahih International
৯১. তবে তাকে বলা হবে, তোমাকে সালাম যেহেতু তুমি ডান দিকের একজন।
-
তাফসীরে জাকারিয়া(৯১) তাহলে (তাকে বলা হবে,) তোমার প্রতি শান্তি;[1] কারণ তুমি ডান হাত-ওয়ালাদের একজন।
[1] অথবা (হে মুহাম্মাদ!) ডান হাত-ওয়ালাদের তরফ থেকে তোমার জন্য সালাম।
তাফসীরে আহসানুল বায়ান