সূরাঃ ৯৩/ আদ-দুহা | Ad-Dhuha | ٱلضُّحَىٰ আয়াতঃ ৯/১১ মাক্কী
৯৩ : ৯ فَاَمَّا الۡیَتِیۡمَ فَلَا تَقۡهَرۡ ؕ﴿۹﴾
فاما الیتیم فلا تقهر ﴿۹﴾

সুতরাং তুমি ইয়াতীমের প্রতি কঠোর হয়ো না। আল-বায়ান

কাজেই তুমি ইয়াতীমের প্রতি কঠোরতা করবে না। তাইসিরুল

অতএব তুমি পিতৃহীনের প্রতি কঠোর হয়োনা, মুজিবুর রহমান

So as for the orphan, do not oppress [him]. Sahih International

৯. কাজেই আপনি ইয়াতীমের প্রতি কঠোর হবেন না।(১)

(১) এ নি'আমতগুলো উল্লেখ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে এর কৃতজ্ঞতাস্বরূপ কয়েকটি বিষয়ের নির্দেশ দেয়া হয়েছে। প্রথম নির্দেশ হচ্ছে, ইয়াতিমের সাথে কঠোর ব্যবহার করবেন না। অর্থাৎ আপনি কোন পিতৃহীনকে অসহায় ও বেওয়ারিশ মনে করে তার ধন-সম্পদ জবরদস্তিমূলকভাবে নিজ অধিকারভুক্ত করে নেবেন না। এর মাধ্যমে সকল উম্মতকেই ইয়াতীমের সাথে সহৃদয় ব্যবহার করার জোর আদেশ দেওয়া হয়েছে এবং বেদনাদায়ক ব্যবহার করতে নিষেধ করা হয়েছেন। [বাদা’ই’উত তাফসীর]

তাফসীরে জাকারিয়া

৯। অতএব তুমি পিতৃহীনের প্রতি কঠোর হয়ো না। [1]

[1] বরং ব্যবহারে তার সাথে নম্রতা ও অনুগ্রহ প্রদর্শন কর।

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন