সূরাঃ ৪৩/ আয-যুখরুফ | Az-Zukhruf | ٱلزُّخْرُف আয়াতঃ ৮৮/৮৯ মাক্কী
৪৩ : ৮৮ وَ قِیۡلِهٖ یٰرَبِّ اِنَّ هٰۤؤُلَآءِ قَوۡمٌ لَّا یُؤۡمِنُوۡنَ ﴿ۘ۸۸﴾

আর তার (রাসূলের) বাণী ‘হে আমার রব, নিশ্চয় এরা এমন কওম যারা ঈমান আনবে না।’ আল-বায়ান

রসূলের এ উক্তির শপথঃ ‘হে আমার প্রতিপালক! এ জাতির লোকেরা ঈমান আনবে না।’ তাইসিরুল

আমি অবগত আছি রাসূলের এই উক্তি - হে আমার রাব্ব! এই সম্প্রদায়তো ঈমান আনবেনা। মুজিবুর রহমান

And [Allah acknowledges] his saying, "O my Lord, indeed these are a people who do not believe." Sahih International

৮৮. আর তাঁর (রাসূল) এ উক্তিঃ হে আমার রব! নিশ্চয় এরা এমন সম্প্রদায় যারা ঈমান আনবে না।

-

তাফসীরে জাকারিয়া

(৮৮) আর রসূলের উক্তি,[1] ‘হে আমার প্রতিপালক! এরা তো সেই সম্প্রদায় যারা বিশ্বাস করবে না।’ (এর জ্ঞান কেবল তাঁরই আছে।)

[1] وَقِيْلِهِ এর সংযোগ হল وَعِنْدَهُ عِلْمُ السَّاعَةِ এর সাথে। অর্থাৎ, وَعِلْمُ قِيْلِهِ আল্লাহরই কাছে রয়েছে কিয়ামতের জ্ঞান এবং স্বীয় পয়গম্বরের অভিযোগের জ্ঞান।

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন