সূরাঃ ২৩/ আল-মুমিনুন | Al-Mu'minun | ٱلْمُؤْمِنُون আয়াতঃ ৮৭/১১৮ মাক্কী
২৩ : ৮৭ سَیَقُوۡلُوۡنَ لِلّٰهِ ؕ قُلۡ اَفَلَا تَتَّقُوۡنَ ﴿۸۷﴾
سیقولون لله قل افلا تتقون ﴿۸۷﴾

তারা বলবে, ‘আল্লাহ।’ বল, ‘তবুও কি তোমরা তাকওয়া অবলম্বন করবে না?’ আল-বায়ান

তারা বলবেঃ (এগুলোর মালিকানা) আল্লাহর। বলঃ তবুও কি তোমরা (আল্লাহকে) ভয় করবে না? তাইসিরুল

তারা বলবেঃ আল্লাহ! বলঃ তবুও কি তোমরা আল্লাহভীরু হবেনা? মুজিবুর রহমান

They will say, "[They belong] to Allah." Say, "Then will you not fear Him?" Sahih International

৮৭. অবশ্যই তারা বলবে, আল্লাহ। বলুন, তবুও কি তোমরা তাকওয়া অবলম্বন করবে না?

-

তাফসীরে জাকারিয়া

(৮৭) তারা বলবে, ‘আল্লাহ। বল, তবুও কি তোমরা সাবধান হবে না।’ [1]

[1] অর্থাৎ, যখন তোমরা স্বীকার করছ যে, পৃথিবী ও তার ভিতরের সমস্ত কিছুর স্রষ্টা একমাত্র মহান আল্লাহ এবং আকাশমন্ডলী ও মহা আরশের মালিকও তিনিই। তাহলে তোমাদের এ কথা স্বীকার করতে দ্বীধা কেন যে, উপাসনার যোগ্যও কেবলমাত্র আল্লাহই? অতঃপর তাঁর একত্ববাদকে মেনে নিয়ে তাঁর আযাব হতে বাঁচার প্রয়াস করছ না কেন?

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন