সূরাঃ ৫৪/ আল-কামার | Al-Qamar | ٱلْقَمَر আয়াতঃ ৮/৫৫ মাক্কী
৫৪ : ৮ مُّهۡطِعِیۡنَ اِلَی الدَّاعِ ؕ یَقُوۡلُ الۡكٰفِرُوۡنَ هٰذَا یَوۡمٌ عَسِرٌ ﴿۸﴾
مهطعین الی الداع یقول الكفرون هذا یوم عسر ﴿۸﴾

তারা আহবানকারীর দিকে ভীত-সন্ত্রস্ত অবস্থায় ছুটে আসবে। কাফিররা বলবে, ‘এটি বড়ই কঠিন দিন’। আল-বায়ান

ভীত-সন্ত্রস্ত হয়ে তারা আহবানকারীর দিকে ছুটে আসবে। কাফিররা বলবে- ‘‘কঠিন এ দিন’’। তাইসিরুল

তারা আহবানকারীর দিকে ছুটে আসবে ভীত-বিহবল হয়ে। কাফিরেরা বলবেঃ কঠিন এই দিন। মুজিবুর রহমান

Racing ahead toward the Caller. The disbelievers will say, "This is a difficult Day." Sahih International

৮. তারা আহবানকারীর দিকে ছুটে আসবে ভীত-বিহ্বল হয়ে।(১) কাফিররা বলবে, বড়ই কঠিন এ দিন।

(১) مهطع এর শাব্দিক অর্থ মাথা তোলা, আরেক অর্থ, দ্রুতগতিতে ছুটা। আয়াতের অর্থ এই যে, আহবানকারীর প্রতি তাকিয়ে হাশরের ময়দানের দিকে দ্রুতগতিতে ছুটতে থাকবে। [কুরতুবী; ফাতহুল কাদীর]

তাফসীরে জাকারিয়া

(৮) তারা আহবানকারীর দিকে ছুটে আসবে ভীত-বিহ্বল হয়ে।[1] অবিশ্বাসীরা বলবে, ‘এ তো কঠিন দিন।’

[1] مُهْطِعِيْنَ অর্থ  مُسْرِعِيْنَ দৌড়াবে, পিছনে থাকবে না।

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন