সূরাঃ ২৩/ আল-মুমিনুন | Al-Mu'minun | ٱلْمُؤْمِنُون আয়াতঃ ৭৮/১১৮ মাক্কী
২৩ : ৭৮ وَ هُوَ الَّذِیۡۤ اَنۡشَاَ لَكُمُ السَّمۡعَ وَ الۡاَبۡصَارَ وَ الۡاَفۡـِٕدَۃَ ؕ قَلِیۡلًا مَّا تَشۡكُرُوۡنَ ﴿۷۸﴾
و هو الذی انشا لكم السمع و الابصار و الافـٕدۃ قلیلا ما تشكرون ﴿۷۸﴾

আর তিনিই তোমাদের জন্য কান, চোখসমূহ ও অন্তরসমূহ সৃষ্টি করেছেন; তোমরা কমই কৃতজ্ঞতা প্রকাশ কর। আল-বায়ান

তিনিই তোমাদের জন্য সৃষ্টি করেছেন কান, চোখ ও অন্তর; তোমরা কৃতজ্ঞতা অল্পই করে থাক। তাইসিরুল

তিনিই তোমাদের জন্য কর্ণ, চক্ষু ও অন্তঃকরণ সৃষ্টি করেছেন; তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করে থাক। মুজিবুর রহমান

And it is He who produced for you hearing and vision and hearts; little are you grateful. Sahih International

৭৮. আর তিনিই তোমাদের জন্য কান, চোখ ও অন্তকরণ সৃষ্টি করেছেন; তোমরা খুব অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করে থাক।

-

তাফসীরে জাকারিয়া

(৭৮) তিনিই তোমাদের জন্য কর্ণ, চক্ষু ও হৃদয় সৃষ্টি করেছেন; তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করে থাকো। [1]

[1] অর্থাৎ, তিনি মানুষকে জ্ঞান-বুদ্ধি এবং শ্রবণ ও দর্শন শক্তি এই জন্য দান করেছেন, যাতে তার দ্বারা সত্যকে চিনতে, শুনতে ও দেখতে এবং গ্রহণ করতে পারে। আর এটাই হল এই সমস্ত অনুগ্রহের উপর সৃষ্টিকর্তার কৃতজ্ঞতা প্রকাশ। কিন্তু কৃতজ্ঞ অর্থাৎ সত্যগ্রহণকারী মানুষ অতি অল্প।

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন