সূরাঃ ৫৬/ আল-ওয়াকিয়া | Al-Waqi'a | ٱلْوَاقِعَة আয়াতঃ ৭৭/৯৬ মাক্কী
শানে নুযুল (অবতীর্ণের প্রেক্ষাপট)
৫৬ : ৭৭ اِنَّهٗ لَقُرۡاٰنٌ كَرِیۡمٌ ﴿ۙ۷۷﴾

নিশ্চয় এটি মহিমান্বিত কুরআন, আল-বায়ান

অবশ্যই তা সম্মানিত কুরআন, তাইসিরুল

নিশ্চয়ই এটা সম্মানিত কুরআন – মুজিবুর রহমান

Indeed, it is a noble Qur'an Sahih International

৭৭. নিশ্চয় এটা মহিমান্বিত কুরআন(১),

(১) কুরআনের মহা সম্মানিত গ্ৰন্থ হওয়া সম্পর্কে ঐগুলোর শপথ করার অর্থ হচ্ছে ঊর্ধ্ব জগতে সৌরজগতের ব্যবস্থাপনা যত সুসংবদ্ধ ও মজবুত এই বাণীও ততটাই সুসংবদ্ধ ও মজবুত। [দেখুন, কুরতুবী]

তাফসীরে জাকারিয়া

(৭৭) নিশ্চয়ই এটা সম্মানিত কুরআন। [1]

[1] এটা কসমের জবাব।

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন