সূরাঃ ৩৭/ আস-সাফফাত | As-Saffat | ٱلصَّافَّات আয়াতঃ ৭৬/১৮২ মাক্কী
৩৭ : ৭৬ وَ نَجَّیۡنٰهُ وَ اَهۡلَهٗ مِنَ الۡكَرۡبِ الۡعَظِیۡمِ ﴿۫ۖ۷۶﴾

আর তাকে ও তার পরিজনকে আমি মহাবিপদ থেকে উদ্ধার করেছিলাম। আল-বায়ান

তাকে আর তার পরিবারবর্গকে আমি মহা বিপদ থেকে উদ্ধার করেছিলাম। তাইসিরুল

তাকে ও তার পরিবারবর্গকে আমি উদ্ধার করেছিলাম মহা সংকট হতে। মুজিবুর রহমান

And We saved him and his family from the great affliction. Sahih International

৭৬. আর তাকে এবং তার পরিবারবর্গকে আমরা উদ্ধার করেছিলাম মহাসংকট থেকে।

-

তাফসীরে জাকারিয়া

(৭৬) তাকে এবং তার পরিবারবর্গকে[1] আমি মহাসঙ্কট হতে রক্ষা করেছিলাম।

[1] أَهْلٌ এর অর্থ নূহ (আঃ)-এর প্রতি বিশ্বাস স্থাপনকারী, তাঁর বাড়ির মু’মিন ব্যক্তিরাও এর অন্তর্ভুক্ত। কোন কোন মুফাসসির তাদের মোট সংখা ৮০ জন বলেছেন। তাঁর স্ত্রী ও একজন ছেলে (কিনআন) তাদের অন্তর্ভুক্ত নয়। কারণ তারা মু’মিন ছিল না। তারাও তুফানে ডুবে গিয়েছিল। ‘মহাসঙ্কট’ বলতে সেই মহা প্লাবনকে বুঝানো হয়েছে, যাতে ঐ সম্প্রদায় ডুবে ধ্বংস হয়ে গিয়েছিল।

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন