সূরাঃ ২৭/ আন-নামাল | An-Naml | ٱلنَّمْل আয়াতঃ ৭৪/৯৩ মাক্কী
শানে নুযুল (অবতীর্ণের প্রেক্ষাপট)
২৭ : ৭৪ وَ اِنَّ رَبَّكَ لَیَعۡلَمُ مَا تُكِنُّ صُدُوۡرُهُمۡ وَ مَا یُعۡلِنُوۡنَ ﴿۷۴﴾

আর নিশ্চয় তোমার রব, অবশ্যই জানেন তাদের অন্তর যা গোপন করে এবং যা তারা প্রকাশ করে। আল-বায়ান

তোমার প্রতিপালক অবশ্যই জানেন তাদের অন্তর যা গোপন করে আর যা প্রকাশ করে। তাইসিরুল

তাদের অন্তর যা গোপন করে এবং তারা যা প্রকাশ করে তা তোমার রাব্ব অবশ্যই জানেন। মুজিবুর রহমান

And indeed, your Lord knows what their breasts conceal and what they declare. Sahih International

৭৪. আর নিশ্চয় আপনার রব, তিনি অবশ্যই জানেন তাদের অন্তর যা গোপন করে এবং তারা যা প্ৰকাশ করে।

-

তাফসীরে জাকারিয়া

(৭৪) ওদের অন্তর যা গোপন করে এবং ওরা যা প্রকাশ করে, তা তোমার প্রতিপালক অবশ্যই জানেন।

-

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন