সূরাঃ ২৬/ আশ-শুআ'রা | Ash-Shu'ara | ٱلشُّعَرَاء আয়াতঃ ৭৪/২২৭ মাক্কী
২৬ : ৭৪ قَالُوۡا بَلۡ وَجَدۡنَاۤ اٰبَآءَنَا كَذٰلِكَ یَفۡعَلُوۡنَ ﴿۷۴﴾

তারা বলল, ‘বরং আমরা আমাদের পিতৃপুরুষদের পেয়েছি, তারা এরূপই করত’। আল-বায়ান

তারা বলল- ‘না তবে আমরা আমাদের পিতৃদেরকে এরকম করতে দেখেছি।’ তাইসিরুল

তারা বললঃ না, তবে আমরা আমাদের পিতৃ-পুরুষদেরকে এরূপই করতে দেখেছি। মুজিবুর রহমান

They said, "But we found our fathers doing thus." Sahih International

৭৪. তারা বলল, না, তবে আমরা আমাদের পিতৃপুরুষদেরকে পেয়েছি, তারা এরূপই করত।

-

তাফসীরে জাকারিয়া

(৭৪) ওরা বলল, ‘না, তবে আমরা আমাদের পিতৃপুরুষদেরকে এরূপই করতে দেখেছি।’ [1]

[1] যখন তারা ইবরাহীম (আঃ)-এর প্রশ্নের সঠিক কোন উত্তর দিতে পারল না, তখন তারা উক্ত কথা বলে অব্যাহতি লাভ করল। যেমন আজ-কালও কুরআন-হাদীসের দলীল উপস্থাপিত করে কোন কুপ্রথা বর্জন করার কথা বললে বহু (দাদুপন্থী) লোক অনুরূপ ওজর পেশ করে বলে থাকে, আমরা বংশগতভাবে আমাদের বাপ-দাদাদেরকে এইরূপ করতে দেখে আসছি। অতএব আমরা এ সব ছাড়ব না!

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন