সূরাঃ ৩৭/ আস-সাফফাত | As-Saffat | ٱلصَّافَّات আয়াতঃ ৭০/১৮২ মাক্কী
৩৭ : ৭০ فَهُمۡ عَلٰۤی اٰثٰرِهِمۡ یُهۡرَعُوۡنَ ﴿۷۰﴾

ফলে তারাও তাদের পদাঙ্ক অনুসরণে দ্রুত ছুটেছে। আল-বায়ান

অতঃপর তাদেরই পদাংক অনুসরণ করে ছুটে চলেছিল। তাইসিরুল

আর তারা তাদের পদাংক অনুসরণে ধাবিত হয়েছিল। মুজিবুর রহমান

So they hastened [to follow] in their footsteps. Sahih International

৭০. অতঃপর তাদের পদাঙ্ক অনুসরণে ধাবিত হয়েছিল।(১)

(১) মুজাহিদ বলেন, এর অর্থ কোন কিছুর পিছনে দ্রুত চলা। [তাবারী] কাতাদাহ বলেন, খুব দ্রুত চলা। [তাবারী]

তাফসীরে জাকারিয়া

(৭০) এবং নির্বিচারে তাদের পদাঙ্ক অনুসরণ করেছিল। [1]

[1] এখানে জাহান্নামের উল্লিখিত শাস্তির কারণ বর্ণনা করা হচ্ছে যে, তারা আপন বাপ-দাদাদেরকে ভ্রষ্টতার উপর পেয়েও তাদের অন্ধানুকরণ করে চলেছিল এবং প্রমাণ ও স্পষ্ট দলীল ছেড়ে ‘তাকলীদ’ (অন্ধ-বিশ্বাস) এর পথ বেছে নিয়েছিল। إهراعٌ , إسراعٌ এর অর্থে ব্যবহার হয়েছে। অর্থাৎ শীঘ্রতা করা, দৌড়ানো, অতি আগ্রহের সাথে গ্রহণ করা বা লুফে নেওয়া।

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন