সূরাঃ ৯০/ আল-বালাদ | Al-Balad | ٱلْبَلَد আয়াতঃ ৭/২০ মাক্কী
৯০ : ৭ اَیَحۡسَبُ اَنۡ لَّمۡ یَرَهٗۤ اَحَدٌ ؕ﴿۷﴾
ایحسب ان لم یرهٗ احد ﴿۷﴾

সে কি ধারণা করছে যে, কেউ তাকে দেখেনি? আল-বায়ান

সে কি মনে করে যে তাকে কেউ দেখেনি? তাইসিরুল

সে কি ধারণা করে যে, তাকে কেহই দেখছেনা? মুজিবুর রহমান

Does he think that no one has seen him? Sahih International

৭. সে কি মনে করে যে, তাকে কেউ দেখেনি?

-

তাফসীরে জাকারিয়া

৭। সে কি ধারণা করে যে, তাকে কেউই দেখে নি? [1]

[1] এমনিভাবেই আল্লাহর নাফরমানীতে অটল থেকে মাল খরচ করে আর ভাবে যে, তার পরিদর্শনকারী কেউ নেই। অথচ আল্লাহ সবই দেখছেন এবং সে ব্যাপারে তাকে তিনি সাজা দেবেন। পরবর্তী আয়াতসমূহে আল্লাহ তাআলা কিছু নিয়ামতের কথা উল্লেখ করেছেন; যাতে এমন মানুষেরা উপদেশ গ্রহণ করে।

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন