সূরাঃ ৩৭/ আস-সাফফাত | As-Saffat | ٱلصَّافَّات আয়াতঃ ৬৭/১৮২ মাক্কী
৩৭ : ৬৭ ثُمَّ اِنَّ لَهُمۡ عَلَیۡهَا لَشَوۡبًا مِّنۡ حَمِیۡمٍ ﴿ۚ۶۷﴾

তদুপরি তাদের জন্য থাকবে ফুটন্ত পানির মিশ্রণ। আল-বায়ান

এর উপর তাদেরকে দেয়া হবে ফুটন্ত পানির (পূঁজ সম্বলিত) মিশ্রণ। তাইসিরুল

তদুপরি তাদের জন্য থাকবে ফুটন্ত পানির মিশ্রণ। মুজিবুর রহমান

Then indeed, they will have after it a mixture of scalding water. Sahih International

৬৭. তদুপরি তাদের জন্য থাকবে ফুটন্ত পানির মিশ্রণ।

-

তাফসীরে জাকারিয়া

(৬৭) তার উপর অবশ্যই ওদের জন্য ফুটন্ত পানির মিশ্রণ থাকবে, [1]

[1] অর্থাৎ, খাওয়ার পর (গলায় আটকে গেলে) তাদের পানির প্রয়োজন হলে তাদেরকে ফুটন্ত গরম পানি দেওয়া হবে, যা পান করার ফলে তাদের নাড়ী-ভুঁড়ি ছিন্নভিন্ন হয়ে যাবে। (সূরা মুহাম্মাদ ১৫ আয়াত দ্রষ্টব্য)

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন