সূরাঃ ২৬/ আশ-শুআ'রা | Ash-Shu'ara | ٱلشُّعَرَاء আয়াতঃ ৬৭/২২৭ মাক্কী
২৬ : ৬৭ اِنَّ فِیۡ ذٰلِكَ لَاٰیَۃً ؕ وَ مَا كَانَ اَكۡثَرُهُمۡ مُّؤۡمِنِیۡنَ ﴿۶۷﴾

নিশ্চয় এর মধ্যে রয়েছে নিদর্শন। আর তাদের অধিকাংশই মুমিন নয়। আল-বায়ান

এতে অবশ্যই নিদর্শন আছে, কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাস করে না। তাইসিরুল

এতে অবশ্যই নিদর্শন রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই মু’মিন নয়। মুজিবুর রহমান

Indeed in that is a sign, but most of them were not to be believers. Sahih International

৬৭. এতে তো অবশ্যই নিদর্শন রয়েছে কিন্তু তাদের অধিকাংশই মুমিন নয়।

-

তাফসীরে জাকারিয়া

(৬৭) এতে অবশ্যই নিদর্শন রয়েছে, কিন্তু ওদের অধিকাংশই বিশ্বাসী নয়। [1]

[1] যদিও এই ঘটনা একটি বড় নিদর্শন, যাতে আল্লাহর সাহায্য ও সহযোগিতার স্পষ্ট প্রমাণ রয়েছে, তবুও অধিকাংশ মানুষ তা শুনে ঈমান আনার নয়।

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন