সূরাঃ ৩৯/ আয-যুমার | Az-Zumar | ٱلزُّمَر আয়াতঃ ৬৬/৭৫ মাক্কী
৩৯ : ৬৬ بَلِ اللّٰهَ فَاعۡبُدۡ وَ كُنۡ مِّنَ الشّٰكِرِیۡنَ ﴿۶۶﴾
بل الله فاعبد و كن من الشكرین ﴿۶۶﴾

বরং তুমি আল্লাহরই ইবাদাত কর এবং কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হও। আল-বায়ান

না, বরং আল্লাহর ‘ইবাদাত কর, আর শুকরগুজারদের অন্তর্ভুক্ত হও। তাইসিরুল

অতএব তুমি আল্লাহরই ইবাদাত কর এবং কৃতজ্ঞ হও। মুজিবুর রহমান

Rather, worship [only] Allah and be among the grateful. Sahih International

৬৬. বরং আপনি আল্লাহরই ইবাদাত করুন এবং কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হোন।

-

তাফসীরে জাকারিয়া

(৬৬) বরং তুমি আল্লাহরই ইবাদত (দাসত্ব) কর[1] এবং কৃতজ্ঞদের দলভুক্ত হও।

[1] إِيَّاكَ نَعْبُدُ এর মতই এখানেও ‘মাফউল’ (কর্মপদ, আল্লাহ) কে পূর্বে উল্লেখ করে ‘হাসর’ (নির্দিষ্টীকরণের) এর অর্থ সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ, কেবল আল্লাহরই ইবাদত কর।

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন