সূরাঃ ৩৭/ আস-সাফফাত | As-Saffat | ٱلصَّافَّات আয়াতঃ ৬৩/১৮২ মাক্কী
৩৭ : ৬৩ اِنَّا جَعَلۡنٰهَا فِتۡنَۃً لِّلظّٰلِمِیۡنَ ﴿۶۳﴾
انا جعلنها فتنۃ للظلمین ﴿۶۳﴾

নিশ্চয় আমি তাকে যালিমদের জন্য করে দিয়েছি পরীক্ষা। আল-বায়ান

এ গাছটাকে আমি যালিমদের পরীক্ষা করার জন্য (একটা উপকরণ) বানিয়েছি (কেননা, যালিমরা বলে যে, জাহান্নামের ভিতর আবার গাছ হয় কী করে?) তাইসিরুল

যালিমদের জন্য আমি ওটা সৃষ্টি করেছি পরীক্ষা স্বরূপ। মুজিবুর রহমান

Indeed, We have made it a torment for the wrongdoers. Sahih International

৬৩. যালিমদের জন্য আমরা এটা সৃষ্টি করেছি পরীক্ষাস্বরূপ,

-

তাফসীরে জাকারিয়া

(৬৩) সীমালংঘনকারীদের জন্য আমি এ সৃষ্টি করেছি পরীক্ষাস্বরূপ; [1]

[1] পরীক্ষাস্বরূপ, কারণ সে বৃক্ষের ফল ভক্ষণ করাই বড় পরীক্ষা। অনেকে এই কারণে পরীক্ষা বলেছেন যে, তারা তার অস্তিত্বের কথা অস্বীকার করে বলেছিল যে, জাহান্নামে যেখানে সর্বদিকে আগুন আর আগুন হবে, সেখানে গাছ কিভাবে থাকতে পারে? এখানে ‘যালেম’ (সীমালংঘনকারী) বলতে সেই সকল জাহান্নামীদেরকে বুঝানো হয়েছে যাদের উপর জাহান্নাম ওয়াজেব হবে।

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন