সূরাঃ ৪০/ গাফির (আল মু'মিন) | Ghafir (Al-Muʼmin) | غَافِر(ٱلْمُؤْمِن) আয়াতঃ ৬২/৮৫ মাক্কী
৪০ : ৬২ ذٰلِكُمُ اللّٰهُ رَبُّكُمۡ خَالِقُ كُلِّ شَیۡءٍ ۘ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ۫ۚ فَاَنّٰی تُؤۡفَكُوۡنَ ﴿۶۲﴾
ذلكم الله ربكم خالق كل شیء لا اله الا هو فانی تؤفكون ﴿۶۲﴾

তিনি আল্লাহ, তোমাদের রব; সব কিছুর সৃষ্টিকর্তা, তিনি ছাড়া কোন (সত্য) ইলাহ নেই। সুতরাং তোমাদেরকে কোথায় ফিরিয়ে নেয়া হচ্ছে? আল-বায়ান

এ হলেন আল্লাহ, তোমাদের প্রতিপালক, সব কিছুর সৃষ্টিকর্তা। তিনি ছাড়া সত্যিকারের কোন ইলাহ নেই; এমতাবস্থায় তোমাদেরকে সত্য থেকে কীভাবে বিভ্রান্ত করা হচ্ছে? তাইসিরুল

তিনিই আল্লাহ তোমাদের রাব্ব, সব কিছুর স্রষ্টা; তিনি ব্যতীত কোন মা‘বূদ নেই; সুতরাং তোমরা কিভাবে বিপথগামী হচ্ছ? মুজিবুর রহমান

That is Allah, your Lord, Creator of all things; there is no deity except Him, so how are you deluded? Sahih International

৬২. তিনিই আল্লাহ, তোমাদের রব, সব কিছুর স্রষ্টা; তিনি ছাড়া কোন সত্য ইলাহ নেই; কাজেই তোমাদেরকে কোথায় ফিরিয়ে নেয়া হচ্ছে?

-

তাফসীরে জাকারিয়া

(৬২) তিনিই তো আল্লাহ তোমাদের প্রতিপালক, সব কিছুর স্রষ্টা, তিনি ব্যতীত কোন (সত্য) উপাস্য নেই, সুতরাং তোমরা কোথায় ফিরে যাচ্ছ? [1]

[1] অর্থাৎ, এ সত্ত্বেও তোমরা আল্লাহর ইবাদতের কথা শুনে ভড়কে উঠছ কেন এবং তাঁর তাওহীদ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ ও তাতে রুষ্ট হচ্ছ কেন?

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন