সূরাঃ ৫৩/ আন-নাজম | An-Najm | ٱلنَّجْم আয়াতঃ ৬১/৬২ মাক্কী
৫৩ : ৬১ وَ اَنۡتُمۡ سٰمِدُوۡنَ ﴿۶۱﴾
و انتم سمدون ﴿۶۱﴾

আর তোমরা তো গাফিল। আল-বায়ান

বৃথা খেল-তামাশায় সময় ক্ষেপন করছ, তাইসিরুল

তোমরাতো উদাসীন, মুজিবুর রহমান

While you are proudly sporting? Sahih International

৬১. আর তোমরা উদাসীন(১),

(১) سمود এর আভিধানিক অর্থ উদাসিনতা, গাফিলতি ও নিশ্চিন্ততা। এর অপর অর্থ গানবাজনা করা। এস্থলে এই অর্থও হতে পারে। মক্কার কাফেররা কুরআনের আওয়াজকে স্তব্ধ করতে ও মানুষের দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে দেয়ার জন্য জোরে জোরে গান বাদ্য শুরু করতো। এখানে সেদিকেই ইংগিত দেয়া হয়েছে। কাতাদা এর অর্থ করেছেন غَافِلُوْنَ বা উদাসীন। আর সায়ীদ ইবনে জুবাইর অর্থ করেছেন مُعْرِضُوْنَ বা বিমুখ। [কুরতুবী; ফাতহুল কাদীর]

তাফসীরে জাকারিয়া

(৬১) তোমরা তো উদাসীন।

-

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন