সূরাঃ ৫৫/ আর-রাহমান | Ar-Rahman | ٱلرَّحْمَٰن আয়াতঃ ৬০/৭৮ মাদানী
শানে নুযুল (অবতীর্ণের প্রেক্ষাপট)
৫৫ : ৬০ هَلۡ جَزَآءُ الۡاِحۡسَانِ اِلَّا الۡاِحۡسَانُ ﴿ۚ۶۰﴾

উত্তম কাজের প্রতিদান উত্তম ছাড়া আর কী হতে পারে ? আল-বায়ান

উত্তম কাজের প্রতিফল উত্তম পুরস্কার ছাড়া কী হতে পারে? তাইসিরুল

উত্তম কাজের জন্য উত্তম পুরস্কার ব্যতীত আর কি হতে পারে? মুজিবুর রহমান

Is the reward for good [anything] but good? Sahih International

৬০. ইহসানের প্রতিদান ইহসান ছাড়া আর কী হতে পারে?(১)

(১) নৈকট্যশীলদের উদ্যানদ্বয়ের কিছু বিবরণ পেশ করার পর বলা হয়েছে যে, ইহসান বা সৎকর্মের প্রতিদান উত্তম পুরস্কারই হতে পারে, এছাড়া অন্য কোন সম্ভাবনা নেই। [ইবন কাসীর; কুরতুবী]

তাফসীরে জাকারিয়া

(৬০) উত্তম কাজের জন্য উত্তম পুরস্কার ব্যতীত আর কি হতে পারে? [1]

[1] প্রথম إحسان ‘ইহ্সান’ এর অর্থ, সৎকর্ম ও আল্লাহর আনুগত্য। আর দ্বিতীয় إحسان ‘ইহসান’এর অর্থ, তার প্রতিদান। অর্থাৎ, জান্নাত ও তার নিয়ামতসমূহ।

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন