সূরাঃ ৫৩/ আন-নাজম | An-Najm | ٱلنَّجْم আয়াতঃ ৬০/৬২ মাক্কী
৫৩ : ৬০ وَ تَضۡحَكُوۡنَ وَ لَا تَبۡكُوۡنَ ﴿ۙ۶۰﴾
و تضحكون و لا تبكون ﴿۶۰﴾

আর হাসছ এবং কাঁদছ না? আল-বায়ান

আর হাসছ, কাঁদছ না? তাইসিরুল

এবং হাসি- ঠাট্টা করছ! ক্রন্দন করছনা? মুজিবুর রহমান

And you laugh and do not weep Sahih International

৬০. আর হাসি-ঠাট্টা করছ! এবং কাঁদছ না!(১)

(১) (هَٰذَا الْحَدِيثِ) বলে কুরআন বোঝানো হয়েছে। [কুরতুবী] অর্থ এই যে, কুরআন স্বয়ং তোমাদের সামনে এসে গেছে। এ জন্যেও কি তোমরা আশ্চর্যবোধ করছ, উপহাসের ছলে হাস্য করছ এবং গোনাহ ও ত্রুটির কারণে ক্ৰন্দন করছ না? [মুয়াস্‌সার]

তাফসীরে জাকারিয়া

(৬০) এবং হাসি-ঠাট্টা করছ! ক্রন্দন করছ না?

-

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন