সূরাঃ ২৪/ আন-নূর | An-Nur | ٱلنُّور আয়াতঃ ৫৭/৬৪ মাদানী
২৪ : ৫৭ لَا تَحۡسَبَنَّ الَّذِیۡنَ كَفَرُوۡا مُعۡجِزِیۡنَ فِی الۡاَرۡضِ ۚ وَ مَاۡوٰىهُمُ النَّارُ ؕ وَ لَبِئۡسَ الۡمَصِیۡرُ ﴿۵۷﴾
لا تحسبن الذین كفروا معجزین فی الارض و ماوىهم النار و لبئس المصیر ﴿۵۷﴾

তুমি কাফিরদেরকে যমীনে অপারগকারী মনে করো না; তাদের আশ্রয়স্থল আগুন। আর কতই না নিকৃষ্ট এই প্রত্যাবর্তনস্থল! আল-বায়ান

তুমি কাফিরদেরকে এমন মনে কর না যে, তারা পৃথিবীতে আল্লাহর ইচ্ছেকে পরাভূত করার ক্ষমতা রাখে, তাদের বাসস্থান হল আগুন; কতই না নিকৃষ্ট আশ্রয়স্থল! তাইসিরুল

তুমি কাফিরদেরকে পৃথিবীতে প্রবল মনে করনা; তাদের আশ্রয়স্থল আগুন; কত নিকৃষ্ট এই পরিণাম! মুজিবুর রহমান

Never think that the disbelievers are causing failure [to Allah] upon the earth. Their refuge will be the Fire - and how wretched the destination. Sahih International

৫৭. যারা কুফরী করেছে তাদের ব্যাপারে আপনি কক্ষনো এটা মনে করবেন না যে, তারা যমীনে অপারগকারী।(১) তাদের আশ্রয়স্থল হচ্ছে আগুন; আর কত নিকৃষ্ট এ প্রত্যাবর্তনস্থল!

(১) এর অর্থ হচ্ছে, তারা আমার কাছ থেকে হারিয়ে যাবে। বা তারা আমার পাকড়াও থেকে বেঁচে যাবে। [ফাতহুল কাদীর]

তাফসীরে জাকারিয়া

(৫৭) তোমরা অবিশ্বাসীদেরকে পৃথিবীতে প্রবল মনে করো না।[1] ওদের আশ্রয়স্থল অগ্নি; আর কত নিকৃষ্ট সে বাসস্থান!

[1] অর্থাৎ, এ কথা মনে করো না যে, নবী (সাঃ)-এর বিরোধী ও মিথ্যাজ্ঞানকারীরা আল্লাহর উপর প্রবল হয়ে তাঁকে ব্যর্থ করতে পারবে। আর আল্লাহ তাদেরকে পাকড়াও করতে সর্বতোভাবে ক্ষমতাবান।

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন