সূরাঃ ৭৪/ আল-মুদ্দাসসির | Al-Muddathir | ٱلْمُدَّثِّر আয়াতঃ ৫৪/৫৬ মাক্কী
শানে নুযুল (অবতীর্ণের প্রেক্ষাপট)
৭৪ : ৫৪ كَلَّاۤ اِنَّهٗ تَذۡكِرَۃٌ ﴿ۚ۵۴﴾

কখনও নয়! এটিতো উপদেশ মাত্র। আল-বায়ান

না, তা হতে পারে না, এটা (অর্থাৎ কুরআন সকলের জন্য) উপদেশবাণী। তাইসিরুল

কখনও না, এটাতো উপদেশ মাত্র। মুজিবুর রহমান

No! Indeed, the Qur'an is a reminder Sahih International

৫৪. নিশ্চয় এ কুরআন তো সকলের জন্য উপদেশবাণী।(১)

(১) এখানে تَذْكِرَةٌ তথা ‘উপদেশ’ বলে কুরআন মজীদ বোঝানো হয়েছে। কেননা, এর শাব্দিক অর্থ স্মারক। [ইবন কাসীর]

তাফসীরে জাকারিয়া

(৫৪) না এটা হবার নয়। নিশ্চয় এ (কুরআন) উপদেশ বাণী। [1]

[1] কিন্তু তার জন্য, যে এ কুরআন থেকে নসীহত ও উপদেশ গ্রহণ করতে চায়।

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন