সূরাঃ ৫৩/ আন-নাজম | An-Najm | ٱلنَّجْم আয়াতঃ ৫৩/৬২ মাক্কী
৫৩ : ৫৩ وَ الۡمُؤۡتَفِكَۃَ اَهۡوٰی ﴿ۙ۵۳﴾
و المؤتفكۃ اهوی ﴿۵۳﴾

আর তিনি উল্টানো আবাসভূমিকে* নিক্ষেপ করেছিলেন। আল-বায়ান

তিনি (লূত জাতির) উল্টানো আবাস ভূমিকে উঠিয়ে নিক্ষেপ করেছিলেন, তাইসিরুল

উৎপাটিত আবাস ভূমিকে উল্টিয়ে নিক্ষেপ করেছিলেন। মুজিবুর রহমান

And the overturned towns He hurled down Sahih International

* সামূদ সম্প্রদায়ের জনপদ।

৫৩. আর তিনি উল্টানো আবাসভূমিকে নিক্ষেপ করেছিলেন(১),

(১) مُؤْتَفِكَةَ এর অর্থ, উল্টোকৃত। লুত আলাইহিস সালাম তাদের প্রতি প্রেরিত হন। অবাধ্যতা ও নির্লজ্জতার শাস্তিস্বরূপ জিবরীল আলাইহিস সালাম তাদের জনপদসমূহ উল্টে দেন। [কুরতুবী]

তাফসীরে জাকারিয়া

(৫৩) তিনি উৎপাটিত (মু’তাফিকা) আবাস ভূমিকে উল্টিয়ে দিয়েছিলেন। [1]

[1] এ থেকে লূত (আঃ)-এর সেই জনপদকে বুঝানো হয়েছে, যা তাদের উপর উল্টে দেওয়া হয়েছিল।

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন