সূরাঃ ৭৪/ আল-মুদ্দাসসির | Al-Muddathir | ٱلْمُدَّثِّر আয়াতঃ ৫১/৫৬ মাক্কী
শানে নুযুল (অবতীর্ণের প্রেক্ষাপট)
৭৪ : ৫১ فَرَّتۡ مِنۡ قَسۡوَرَۃٍ ﴿ؕ۵۱﴾

যারা সিংহের ভয়ে পলায়ন করেছে। আল-বায়ান

সিংহের সামনে থেকে পালাচ্ছে। তাইসিরুল

যা সিংহের সম্মুখ হতে পলায়নপর। মুজিবুর রহমান

Fleeing from a lion? Sahih International

৫১. যারা সিংহের ভয়ে পলায়ন করেছে।(১)

(১) (حُمُرٌ مُسْتَنْفِرَةٌ) অর্থ বন্য গাধা। আর قَسْوَرَة এর অর্থ সিংহ বা তীরন্দাজ শিকারী। এ স্থলে উভয় অর্থ বর্ণিত আছে। [ফাতহুল কাদীর]

তাফসীরে জাকারিয়া

(৫১) যারা সিংহের সম্মুখ হতে পলায়নপর। [1]

[1] অর্থাৎ, এদের সত্যের প্রতি বিদ্বেষ এবং তা থেকে মুখ ফিরিয়ে নেওয়ার ব্যাপারটা ঐ রকমই যেমন, ভীত-সন্ত্রস্ত জংলী গাধা সিংহ দেখে পালায়, যখন সে তাকে শিকার করতে চায়। قَسْوَرَةٌ অর্থ সিংহ। কেউ কেউ এর অর্থ তিরন্দাজও করেছেন।

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন