সূরাঃ ৫৩/ আন-নাজম | An-Najm | ٱلنَّجْم আয়াতঃ ৫১/৬২ মাক্কী
৫৩ : ৫১ وَ ثَمُوۡدَا۠ فَمَاۤ اَبۡقٰی ﴿ۙ۵۱﴾
و ثمودا فما ابقی ﴿۵۱﴾

আর সামূদ জাতিকেও। কাউকে তিনি অবশিষ্ট রাখেন নি। আল-বায়ান

আর সামূদ জাতিকেও, তাদের একজনকেও বাকী রাখেননি। তাইসিরুল

এবং সামূদ সম্প্রদায়কেও, কেহকেও তিনি বাকী রাখেননি। মুজিবুর রহমান

And Thamud - and He did not spare [them] - Sahih International

৫১. এবং সামূদ সম্প্রদায়কেও(১); অতঃপর কাউকেও তিনি বাকী রাখেননি—

(১) ‘আদ’ জাতি ছিল পৃথিবীর শক্তিশালী দুর্ধর্ষতম জাতি। তাদের দুটি শাখা পর পর প্রথম ও দ্বিতীয় নামে পরিচিত। তাদের প্রতি হুদ আলাইহিস সালাম-কে রাসূলরক্ষপে প্রেরণ করা হয়। অবাধ্যতার কারণে ঝঞ্ঝা বায়ুর আযাব আসে। ফলে সমগ্র জাতি ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। কওমে-নূহের পর তারাই সর্বপ্রথম আযাব দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়। ছামুদ সম্প্রদায়ও তাদের অপর শাখা। তাদের প্রতি সালেহ আলাইহিস সালাম-কে প্রেরণ করা হয়। যারা অবাধ্যতা করে, তাদের প্রতি বজ্রনিনাদের আযাব আসে। ফলে তারা হৃদপিণ্ড বিদীর্ণ হয়ে মৃত্যুমুখে পতিত হয়। [কুরতুবী]

তাফসীরে জাকারিয়া

(৫১) এবং সামূদ সম্প্রদায়কেও, সুতরাং কাউকেও তিনি বাকী রাখেননি।

-

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন