সূরাঃ ৫২/ আত-তূর | At-Tur | ٱلطُّور আয়াতঃ ৫/৪৯ মাক্কী
৫২ : ৫ وَ السَّقۡفِ الۡمَرۡفُوۡعِ ۙ﴿۵﴾
و السقف المرفوع ﴿۵﴾

আর সমুন্নত আকাশের; আল-বায়ান

শপথ সুউচ্চ ছাদের, তাইসিরুল

শপথ সমুন্নত আকাশের, মুজিবুর রহমান

And [by] the heaven raised high Sahih International

৫. শপথ সমুন্নত ছাদের(১),

(১) সমুন্নত ছাদ বা উঁচু ছাদ অর্থ আসমান, যা পৃথিবীকে একটি গম্বুজের মত আচ্ছাদিত করে আছে বলে মনে হয়। [ফাতহুল কাদীর]

তাফসীরে জাকারিয়া

(৫) শপথ সমুন্নত ছাদের, [1]

[1] এ থেকে আকাশ বুঝানো হয়েছে যা পৃথিবীর জন্য ছাদস্বরূপ। কুরআনের অন্যত্র এটাকে ‘সুরক্ষিত ছাদ’ বলা হয়েছে। {وَجَعَلْنَا السَّمَآءَ سَقْفًا مَّحْفُوْظًا وَهُمْ عَنْ آيَتِهَا مُعْرِصُوْنَ} سورة الأنبياء ৩২ কেউ কেউ এ থেকে আরশ বুঝিয়েছেন। যা সমস্ত সৃষ্টিকুলের জন্য ছাদ।

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন