সূরাঃ ৩৭/ আস-সাফফাত | As-Saffat | ٱلصَّافَّات আয়াতঃ ৪৯/১৮২ মাক্কী
৩৭ : ৪৯ كَاَنَّهُنَّ بَیۡضٌ مَّكۡنُوۡنٌ ﴿۴۹﴾
كانهن بیض مكنون ﴿۴۹﴾

তারা যেন আচ্ছাদিত ডিম। আল-বায়ান

তারা যেন সযত্নে ঢেকে রাখা ডিম। তাইসিরুল

তারা যেন সুরক্ষিত ডিম্ব। মুজিবুর রহমান

As if they were [delicate] eggs, well-protected. Sahih International

৪৯. তারা যেন সুরক্ষিত ডিম্ব।(১)

(১) এখানে জান্নাতের হুরীগণের তৃতীয় গুণ বর্ণিত হয়েছে। তাদেরকে সুরক্ষিত ডিমের সাথে তুলনা করা হয়েছে। আরবদের কাছে এই তুলনা প্রসিদ্ধ ও সুবিদিত ছিল। যে ডিম পাখার নিচে লুকানো থাকে, তা এমনই সুরক্ষিত থাকে যে, এর উপর বাইরের ধূলিকণার কোন প্রভাব পড়ে না। ফলে তা খুব স্বচ্ছ ও পরিচ্ছন্ন থাকে। এছাড়া এর রঙ সাদা হলুদাভ হয়ে থাকে; যা আরবদের কাছে মহিলাদের সর্বাধিক চিত্তাকর্ষক রঙ হিসেবে গণ্য হত। তাই এর সাথে তুলনা করা হয়েছে। [দেখুন: তাবারী; আদওয়াউল বায়ান]

তাফসীরে জাকারিয়া

(৪৯) যেন তারা গৌরবর্ণ সুরক্ষিত ডিম। [1]

[1] উটপাখী তার ডানার নিচে নিজ ডিমকে লুকিয়ে রাখে। যার ফলে তা হাওয়া এবং ধুলো-মাটি থেকে বেঁচে যায়। বলা হয় যে, উটপাখীর ডিমের রঙ খুব সুন্দর ও সুদর্শন হয়, যা হলুদ মিশ্রিত সাদা হয়। আর এই রঙকে মানুষের রূপ-জগতে সর্বোৎকৃষ্ট ভাবা হয়। পরন্তু সুরক্ষিত ডিমের সাথে এই সাদৃশ্য শুধু সাদা হওয়ার জন্য নয়; বরং (কাঁচা হলুদ বা সোনালী রঙ মিশ্রিত গৌরবর্ণ) সুন্দর রঙ এবং রূপ হওয়ার দিক দিয়েও।

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন