সূরাঃ ৩/ আলে-ইমরান | Al-i-Imran | آلِ عِمْرَان আয়াতঃ ৪৮/২০০ মাদানী
৩ : ৪৮ وَ یُعَلِّمُهُ الۡكِتٰبَ وَ الۡحِكۡمَۃَ وَ التَّوۡرٰىۃَ وَ الۡاِنۡجِیۡلَ ﴿ۚ۴۸﴾
و یعلمه الكتب و الحكمۃ و التورىۃ و الانجیل ﴿۴۸﴾

‘আর তিনি তাকে কিতাব, হিকমাত, তাওরাত ও ইনজীল শিক্ষা দেবেন’। আল-বায়ান

আর তিনি তাকে কিতাব, হিকমাত, তাওরাত ও ইঞ্জিল শিক্ষা দেবেন। তাইসিরুল

তিনি তাকে গ্রন্থ, বিজ্ঞান এবং তাওরাত ও ইঞ্জীল শিক্ষা দিবেন। মুজিবুর রহমান

And He will teach him writing and wisdom and the Torah and the Gospel Sahih International

৪৮. আর তিনি তাকে শিক্ষা দেবেন কিতাব, হিকমত, তাওরাত ও ইঞ্জীল।

-

তাফসীরে জাকারিয়া

(৪৮) তিনি (আল্লাহ) তাকে শিক্ষা দেবেন লিখন, [1] প্রজ্ঞা, তওরাত ও ইঞ্জীল।

[1] كِتَابٌ এর অর্থ লিখন বা লেখা; যেমন অনুবাদে তা-ই গ্রহণ করা হয়েছে। অথবা কিতাব বলতে ইঞ্জীল ও তাওরাত ছাড়াও আরো একটি কিতাব যার জ্ঞান আল্লাহ ওদেরকে দিয়েছিলেন। (ক্বুরত্ববী) অথবা তাওরাত ও ইঞ্জীল হল ‘কিতাব’ আর ‘হিকমাহ’ তার তফসীর বা ব্যাখ্যা।

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন