সূরাঃ ৭৪/ আল-মুদ্দাসসির | Al-Muddathir | ٱلْمُدَّثِّر আয়াতঃ ৪৭/৫৬ মাক্কী
শানে নুযুল (অবতীর্ণের প্রেক্ষাপট)
৭৪ : ৪৭ حَتّٰۤی اَتٰىنَا الۡیَقِیۡنُ ﴿ؕ۴۷﴾

'অবশেষে আমাদের কাছে মৃত্যু আগমন করে'। আল-বায়ান

আমাদের নিকট নিশ্চিত বিশ্বাস (অর্থাৎ মৃত্যু) না আসা পর্যন্ত।’ তাইসিরুল

আমাদের নিকট মৃত্যুর আগমন পর্যন্ত। মুজিবুর রহমান

Until there came to us the certainty." Sahih International

৪৭. অবশেষে আমাদের কাছে মৃত্যু আগমন করে।(১)

(১) অর্থাৎ মৃত্যু পর্যন্ত আমরা এ নীতি ও কর্মপন্থা অনুসরণ করেছি। শেষ পর্যন্ত নিশ্চিত বিষয় তথা মৃত্যু আমাদের সামনে এসে হাজির হয়েছে; তখন আমাদের সব আশা-কৌশলের সমাপ্তি হয়। [সা’দী]

তাফসীরে জাকারিয়া

(৪৭) পরিশেষে আমাদের নিকট মৃত্যু আগমন করল।’ [1]

[1] يَقِيْن অর্থ মৃত্যু। যেমন, দ্বিতীয় স্থানে আল্লাহ তাআলা বলেন, {وَاعْبُدْ رَبَّكَ حَتَّى يَأْتِيَكَ الْيَقِينُ}‏‏ অর্থাৎ, তোমার মৃত্যু উপস্থিত হওয়া পর্যন্ত তুমি তোমার প্রতিপালকের ইবাদত কর। (সূরা হিজরঃ ৯৯)

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন