সূরাঃ ৫৪/ আল-কামার | Al-Qamar | ٱلْقَمَر আয়াতঃ ৪৭/৫৫ মাক্কী
শানে নুযুল (অবতীর্ণের প্রেক্ষাপট)
৫৪ : ৪৭ اِنَّ الۡمُجۡرِمِیۡنَ فِیۡ ضَلٰلٍ وَّ سُعُرٍ ﴿ۘ۴۷﴾

নিশ্চয় অপরাধীরা রয়েছে পথভ্রষ্টতা ও (পরকালে) প্রজ্জ্বলিত আগুনে। আল-বায়ান

পাপীরা আছে গুমরাহী আর পাগলামির মধ্যে। তাইসিরুল

নিশ্চয়ই অপরাধীরা বিভ্রান্ত ও বিকারগ্রস্ত। মুজিবুর রহমান

Indeed, the criminals are in error and madness. Sahih International

৪৭. নিশ্চয় অপরাধীরা বিভ্ৰান্তি ও শাস্তিতে রয়েছে।(১)

(১) এছাড়া আয়াতের আরেক অর্থ হচ্ছে, নিশ্চয় অপরাধীরা দুনিয়াতে রয়েছে বিভ্রান্তিতে আর আখেরাতে থাকবে প্রজ্জলিত আগুনে। [বাগভী] অপর অর্থ হচ্ছে, তারা দুনিয়াতে ধ্বংস ও আখেরাতে প্ৰজলিত আগুনে। [জালালাইন]

তাফসীরে জাকারিয়া

(৪৭) নিশ্চয় অপরাধীরা বিভ্রান্তি ও শাস্তির মধ্যে রয়েছে।

-

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন