সূরাঃ ২৩/ আল-মুমিনুন | Al-Mu'minun | ٱلْمُؤْمِنُون আয়াতঃ ৪৬/১১৮ মাক্কী
শানে নুযুল (অবতীর্ণের প্রেক্ষাপট)
২৩ : ৪৬ اِلٰی فِرۡعَوۡنَ وَ مَلَا۠ئِهٖ فَاسۡتَكۡبَرُوۡا وَ كَانُوۡا قَوۡمًا عَالِیۡنَ ﴿ۚ۴۶﴾

ফির‘আউন ও তার পারিষদবর্গের কাছে; কিন্তু তারা অহঙ্কার করল এবং তারা ছিল উদ্ধত কওম। আল-বায়ান

ফেরাউন ও তার প্রধানগণের কাছে। কিন্তু তারা অহংকার করল, তারা ছিল এক উদ্ধত জাতি। তাইসিরুল

ফির‘আউন ও তার পরিষদবর্গের নিকট; কিন্তু তারা অহঙ্কার করল; তারা ছিল উদ্ধত সম্প্রদায়। মুজিবুর রহমান

To Pharaoh and his establishment, but they were arrogant and were a haughty people. Sahih International

৪৬. ফিরআউন ও তার পরিষদবর্গের কাছে। কিন্তু তারা অহংকার করল; আর তারা ছিল উদ্ধত সম্প্রদায়।(১)

(১) মূলে (قَوْمًا عَالِينَ) শব্দগুলো ব্যবহার করা হয়েছে। এর অর্থ, তারা ছিল বড়ই আত্মম্ভরী, জালেম ও কঠোর। তারা নিজেদেরকে অনেক বড় মনে করতো এবং উদ্ধত আস্ফালন করতো। [ফাতহুল কাদীর]

তাফসীরে জাকারিয়া

(৪৬) ফিরআউন ও তার পারিষদবর্গের নিকট; কিন্তু তারা অহংকার করল। তারা ছিল উদ্ধত সম্প্রদায়।[1]

[1] অহংকার ও নিজকে বড় মনে করার মূল কারণও ঐ পরকালে অবিশ্বাস ও পার্থিব বিলাস-সামগ্রির অতিশয্য ছিল। যার বর্ণনা পূর্ববর্তী জাতির ঘটনায় উল্লেখ হয়েছে।

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন