সূরাঃ ৭৯/ আন-নাযি'আত | An-Nazi'at | ٱلنَّازِعَات আয়াতঃ ৪৫/৪৬ মাক্কী
৭৯ : ৪৫ اِنَّمَاۤ اَنۡتَ مُنۡذِرُ مَنۡ یَّخۡشٰهَا ﴿ؕ۴۵﴾
انما انت منذر من یخشها ﴿۴۵﴾

তুমিতো কেবল তাকেই সতর্ককারী, যে একে ভয় করে । আল-বায়ান

যারা একে ভয় করে তুমি কেবল তাদের সতর্ককারী। তাইসিরুল

যে ওর ভয় রাখে তুমি শুধু তারই সতর্ককারী। মুজিবুর রহমান

You are only a warner for those who fear it. Sahih International

৪৫. যে এটার ভয় রাখে আপনি শুধু তার সতর্ককারী।

-

তাফসীরে জাকারিয়া

৪৫। যে ওর ভয় রাখে তুমি কেবল তারই সতর্ককারী। [1]

[1] অর্থাৎ, তোমার কর্ম শুধুমাত্র ভীতি প্রদর্শন করা; গায়বের খবর দেওয়া নয়। আর কিয়ামত সংঘটিত হওয়ার জ্ঞানও গায়বী খবরের অন্তর্ভুক্ত; যা আল্লাহ কাউকেও অবগত করান নি। من يخشاها (যে ওর ভয় রাখে) বাক্য এই জন্য ব্যবহার হয়েছে যে, ভীতি প্রদর্শন ও তাবলীগ থেকে উপকৃত কেবল সেই ব্যক্তি হতে পারে, যার অন্তরে আল্লাহর ভয় বিদ্যমান থাকে। নচেৎ ভীতিপ্রদর্শন এবং তাবলীগ তো সকলকেই করা হয়েছে।

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন