সূরাঃ ৬৮/ আল-কলম | Al-Qalam | ٱلْقَلَم আয়াতঃ ৪৫/৫২ মাক্কী
৬৮ : ৪৫ وَ اُمۡلِیۡ لَهُمۡ ؕ اِنَّ كَیۡدِیۡ مَتِیۡنٌ ﴿۴۵﴾
و املی لهم ان كیدی متین ﴿۴۵﴾

আর আমি তাদেরকে অবকাশ দেব। অবশ্যই আমার কৌশল অত্যন্ত বলিষ্ঠ। আল-বায়ান

আমি তাদেরকে (লম্বা) সময় দেই, আমার কৌশল বড়ই মজবুত। তাইসিরুল

আর আমি তাদেরকে সময় দিয়ে থাকি, আমার কৌশল অত্যন্ত বলিষ্ঠ। মুজিবুর রহমান

And I will give them time. Indeed, My plan is firm. Sahih International

৪৫. আর আমি তাদেরকে সময় দিয়ে থাকি, নিশ্চয় আমার কৌশল অত্যান্ত বলিষ্ঠ।

-

তাফসীরে জাকারিয়া

(৪৫) আর আমি তাদেরকে ঢিল দিয়ে থাকি, আমার কৌশল অত্যন্ত বলিষ্ঠ। [1]

[1] এটা পূর্বোক্ত বিষয়ের তাকীদস্বরূপ। كَيْدٌ গোপন কৌশল ও চক্রান্তকে বলা হয়। এটা সৎ উদ্দেশ্য হলে, তা কোন দোষের নয়। এটাকে যেন উর্দু ভাষায় ব্যবহূত ‘কায়দ’ মনে না করা হয়; যার মধ্যে কেবল মন্দ অর্থই পাওয়া যায়।

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন