সূরাঃ ৭৯/ আন-নাযি'আত | An-Nazi'at | ٱلنَّازِعَات আয়াতঃ ৪২/৪৬ মাক্কী
৭৯ : ৪২ یَسۡـَٔلُوۡنَكَ عَنِ السَّاعَۃِ اَیَّانَ مُرۡسٰهَا ﴿ؕ۴۲﴾
یسـٔلونك عن الساعۃ ایان مرسها ﴿۴۲﴾

তারা তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, ‘তা কখন ঘটবে’? আল-বায়ান

এরা তোমাকে জিজ্ঞেস করে ক্বিয়ামত সম্পর্কে- ‘কখন তা ঘটবে?’ তাইসিরুল

তারা তোমাকে জিজ্ঞেস করে কিয়ামাত সম্পর্কে যে, ওটা কখন ঘটবে? মুজিবুর রহমান

They ask you, [O Muhammad], about the Hour: when is its arrival? Sahih International

৪২. তারা আপনাকে জিজ্ঞেস করে, কিয়ামত সম্পর্কে, তা কখন ঘটবে?

-

তাফসীরে জাকারিয়া

৪২। তারা তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, তা কখন সংঘটিত হবে? [1]

[1] مرساها অর্থাৎ তার নঙ্গর ফেলার সময়। তার মানে কিয়ামত কখন বা কবে ঘটবে? যেমন, নৌকা নিজের শেষ গন্তব্যস্থলে পৌঁছে নঙ্গর ফেলে; সেইরূপ কিয়ামত সংঘটিত হওয়ার সঠিক সময় কি?

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন