সূরাঃ ২৩/ আল-মুমিনুন | Al-Mu'minun | ٱلْمُؤْمِنُون আয়াতঃ ৪২/১১৮ মাক্কী
শানে নুযুল (অবতীর্ণের প্রেক্ষাপট)
২৩ : ৪২ ثُمَّ اَنۡشَاۡنَا مِنۡۢ بَعۡدِهِمۡ قُرُوۡنًا اٰخَرِیۡنَ ﴿ؕ۴۲﴾

তারপর তাদের পরে আমি অন্য প্রজন্ম সৃষ্টি করেছি। আল-বায়ান

অতঃপর তাদের পরে আমি বহু জাতি সৃষ্টি করেছিলাম। তাইসিরুল

অতঃপর তাদের পরে আমি বহু জাতি সৃষ্টি করেছি। মুজিবুর রহমান

Then We produced after them other generations. Sahih International

৪২. তারপর তাদের পরে আমরা বহু প্ৰজন্ম সৃষ্টি করেছি।

-

তাফসীরে জাকারিয়া

(৪২) অতঃপর তাদের পরে আমি বহু জাতি সৃষ্টি করলাম। [1]

[1] এর অর্থ সালেহ, লূত ও শুআইব (‘আলাইহিমুস সালাম)-এর জাতি। কেননা, সূরা আ’রাফ ও সূরা হূদে অনুরূপ পর্যায়ক্রমে এদের ঘটনা আলোচিত হয়েছে। আবার কারো কারো নিকট এর অর্থঃ বানী ইস্রাঈল জাতি। قرون শব্দটি قَرن (শতাব্দী) এর বহুবচন, এখানে ‘জাতি’ অর্থে ব্যবহার হয়েছে।

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন