সূরাঃ ৭০/ আল-মা'আরিজ | Al-Ma'arij | ٱلْمَعَارِج আয়াতঃ ৪১/৪৪ মাক্কী
৭০ : ৪১ عَلٰۤی اَنۡ نُّبَدِّلَ خَیۡرًا مِّنۡهُمۡ ۙ وَ مَا نَحۡنُ بِمَسۡبُوۡقِیۡنَ ﴿۴۱﴾

তাদের চাইতে উত্তমদেরকে তাদের স্থলে নিয়ে আসতে এবং আমি অক্ষম নই। আল-বায়ান

তাদের পরিবর্তে তাদের চেয়ে উৎকৃষ্ট মানুষ বানাতে, আমাকে পরাস্ত করবে এমন কেউ নেই। তাইসিরুল

তাদের অপেক্ষা উৎকৃষ্টতর মানবগোষ্ঠী তাদের স্থলবর্তী করতে; এবং আমি অক্ষম নই। মুজিবুর রহমান

To replace them with better than them; and We are not to be outdone. Sahih International

৪১. তাদের চেয়ে উৎকৃষ্টদেরকে তাদের স্থলবতীর্ণ করতে এবং এতে আমরা অক্ষম নই।

-

তাফসীরে জাকারিয়া

(৪১) তাদের অপেক্ষা উৎকৃষ্টতর (সৃষ্টি)কে তাদের স্থলবর্তী করতে[1] এবং এতে আমি অক্ষম নই।[2]

[1] অর্থাৎ, এদেরকে শেষ করে এক নতুন সৃষ্টি আবাদ করার সম্পূর্ণ শক্তি আমি রাখি।

[2] এটাই যদি প্রকৃত ব্যাপার হয়, তবে কিয়ামতের দিন তাদেরকে পুনর্জীবিত করে উঠানোর শক্তি আমি কি রাখি না?

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন