সূরাঃ ২০/ ত্ব-হা | Ta-Ha | طه আয়াতঃ ৪১/১৩৫ মাক্কী
শানে নুযুল (অবতীর্ণের প্রেক্ষাপট)
২০ : ৪১ وَ اصۡطَنَعۡتُكَ لِنَفۡسِیۡ ﴿ۚ۴۱﴾

এবং আমি তোমাকে আমার নিজের জন্য মনোনীত করেছি। আল-বায়ান

আমি তোমাকে আমার নিজের জন্য তৈরি করেছি। তাইসিরুল

এবং আমি তোমাকে আমার নিজের জন্য প্রস্তুত করে নিয়েছি। মুজিবুর রহমান

And I produced you for Myself. Sahih International

৪১. এবং আমি আপনাকে আমার নিজের জন্য প্রস্তুত করে নিয়েছি।(১)

(১) অর্থাৎ আপনাকে আমার ওহী ও রিসালাত বহনের জন্য তৈরী করে নিয়েছি, যাতে আমার ইচ্ছামত সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করেন। [ইবন কাসীর] যাজ্জাজ বলেন, এর অর্থ, আমার দলীল-প্রমাণাদি প্রতিষ্ঠা করার জন্য আপনাকে আমি পছন্দ করে নিয়েছি। আর আপনাকে আমার ও আমার বান্দাদের মধ্যে ওহী ও রিসালাতের বাহক হিসেবে নির্ধারণ করছি। এতে আপনি তাদের কাছে যখন প্রচার করবেন, তখন যেন সেটা আমিই প্রচার করছি ও আহবান জানাচ্ছি ও দলীল-প্রমাণাদি পেশ করছি। [ফাতহুল কাদীর] এভাবেই মহান আল্লাহ তাঁর বান্দাদের মধ্যে যাদের পছন্দ করেন তাদেরকে নিজের করে তৈরী করেন। যাতে করে পরবর্তী দায়িত্বের জন্য যোগ্য বিবেচিত হন। অন্যত্র বলা হয়েছে, “নিশ্চয় আল্লাহ আদমকে, নূহকে ও ইবরাহীমের বংশধর ও ইমরানের বংশধরকে বিশ্বজগতে মনোনীত করেছেন।” [সূরা আলে-ইমরানঃ ৩৩]

তাফসীরে জাকারিয়া

(৪১) আমি তোমাকে আমার নিজের জন্য প্রস্তুত করে (মনোনীত করে) নিয়েছি।

-

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন