সূরাঃ ৯২/ আল-লাইল | Al-Lail | ٱللَّيْل আয়াতঃ ৪/২১ মাক্কী
৯২ : ৪ اِنَّ سَعۡیَكُمۡ لَشَتّٰی ؕ﴿۴﴾
ان سعیكم لشتی ﴿۴﴾

নিশ্চয় তোমাদের কর্মপ্রচেষ্টা বিভিন্ন প্রকারের। আল-বায়ান

তোমাদের চেষ্টা সাধনা অবশ্যই বিভিন্নমুখী। তাইসিরুল

অবশ্যই তোমাদের কর্মপ্রচেষ্টা বিভিন্ন মুখী, মুজিবুর রহমান

Indeed, your efforts are diverse. Sahih International

৪. নিশ্চয় তোমাদের কর্মপ্ৰচেষ্টা বিভিন্ন প্রকৃতির।(১)

(১) এ কথার জন্যই রাত ও দিন এবং নারী ও পুরুষের জন্মের কসম খাওয়া হয়েছে। এর তাৎপর্য এই হতে পারে যে, যেভাবে রাত ও দিন এবং পুরুষ ও নারী পরস্পর থেকে ভিন্ন ও বিপরীত ঠিক তেমনই তোমরা যেসব কর্মপ্রচেষ্টা চালাচ্ছে সেগুলোও বিভিন্ন ধরনের এবং বিপরীত। কেউ ভালো কাজ করে, আবার কেউ খারাপ কাজ করে। [ইবন কাসীর] হাদীসে আছে, “প্রত্যেক মানুষ সকাল বেলায় উঠে নিজেকে ব্যবসায়ে নিয়োজিত করে। অতঃপর কেউ এই ব্যবসায়ে সফলতা অর্জন করে এবং নিজেকে আখেরাতের আযাব থেকে মুক্ত করে; আবার কেউ নিজেকে ধ্বংস করে।” [মুসলিম: ২২৩]

তাফসীরে জাকারিয়া

৪। অবশ্যই তোমাদের কর্মপ্রচেষ্টা বিভিন্নমুখী। [1]

[1] অর্থাৎ, কেউ সৎকর্ম করে; সুতরাং তার প্রতিদান হবে জান্নাত। আর কেউ অসৎ কর্ম করে; আর তার পরিণাম হবে জাহান্নাম। এ আয়াতটি কসমের জবাব।

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন