সূরাঃ ৮৯/ আল-ফাজর | Al-Fajr | ٱلْفَجْر আয়াতঃ ৪/৩০ মাক্কী
৮৯ : ৪ وَ الَّیۡلِ اِذَا یَسۡرِ ۚ﴿۴﴾
و الیل اذا یسر ﴿۴﴾

কসম রাতের, যখন তা বিদায় নেয়। আল-বায়ান

আর রাতের শপথ যখন তা গত হতে থাকে, তাইসিরুল

এবং শপথ রাতের, যখন ওটা গত হতে থাকে। মুজিবুর রহমান

And [by] the night when it passes, Sahih International

৪. শপথ রাতের যখন তা গত হয়ে থাকে-(১)—

(১) يسري অর্থ রাত্রিতে চলা। অর্থাৎ রাত্রির শপথ, যখন সে চলতে থাকে তথা খতম হতে থাকে। [ইবন কাসীর]

তাফসীরে জাকারিয়া

৪। এবং শপথ রাত্রির, যখন তা গত হতে থাকে। [1]

[1] অর্থাৎ, রাত যখন আগত হয় এবং যখন বিদায় নেয়। কেননা, سَير (চলা) শব্দটি আসা যাওয়া উভয় অর্থে ব্যবহার হয়ে থাকে।

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন