সূরাঃ ৭৯/ আন-নাযি'আত | An-Nazi'at | ٱلنَّازِعَات আয়াতঃ ৩৯/৪৬ মাক্কী
৭৯ : ৩৯ فَاِنَّ الۡجَحِیۡمَ هِیَ الۡمَاۡوٰی ﴿ؕ۳۹﴾
فان الجحیم هی الماوی ﴿۳۹﴾

নিশ্চয় জাহান্নাম হবে তার আবাসস্থল। আল-বায়ান

জাহান্নামই হবে তার আবাসস্থল। তাইসিরুল

জাহান্নামই হবে তার অবস্থান স্থল। মুজিবুর রহমান

Then indeed, Hellfire will be [his] refuge. Sahih International

৩৯. জাহান্নামই হবে তার আবাস।(১)

(১) এ আয়াতে জাহান্নামীদের কথা বর্ণনা করা হয়েছে: যে ব্যক্তি আল্লাহ্ তা'আলা ও তাঁর রাসূলের অবাধ্যতা করবে, আর পার্থিব জীবনকে আখেরাতের উপর অগ্ৰাধিকার দেবে অর্থাৎ আখেরাতের কাজ ভুলে গিয়ে দুনিয়ার সুখ ও আনন্দকেই অগ্ৰাধিকার দিবে; তার সম্পর্কে বলা হয়েছে, জাহান্নামই তার আবাস বা ঠিকানা। [সা’দী]

তাফসীরে জাকারিয়া

৩৯। জাহীম (জাহান্নাম)ই হবে তার আশ্রয়স্থল। [1]

[1] এ ছাড়া তার কোন অন্য ঠিকানা হবে না যাতে সে তা হতে আশ্রয় নিতে পারবে।

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন