সূরাঃ ২০/ ত্ব-হা | Ta-Ha | طه আয়াতঃ ৩৮/১৩৫ মাক্কী
শানে নুযুল (অবতীর্ণের প্রেক্ষাপট)
২০ : ৩৮ اِذۡ اَوۡحَیۡنَاۤ اِلٰۤی اُمِّكَ مَا یُوۡحٰۤی ﴿ۙ۳۸﴾

‘যখন আমি তোমার মাতাকে জানিয়ে দিয়েছিলাম যা জানাবার ছিল, আল-বায়ান

যখন আমি তোমার মায়ের প্রতি ইঙ্গিত করেছিলাম যা ওয়াহীযোগে জানানো হয়েছিল- তাইসিরুল

যখন আমি তোমার মায়ের অন্তরে ইংগিত দ্বারা নির্দেশ দিয়েছিলাম যা এখানে বর্ণিত হচ্ছে – মুজিবুর রহমান

When We inspired to your mother what We inspired, Sahih International

৩৮. যখন আমরা আপনার মাকে জানিয়েছিলাম যা ছিল জানাবার,(১)

(১) বলা হয়েছে, ‘জানিয়েছিলাম যা ছিল জানাবার’ তবে যে শব্দ ব্যবহার করা হয়েছে। তা হলঃ وحي। এ ওহী ছিল ইলহামের আকারে। [ইবন কাসীর; ফাতহুল কাদীর] অর্থাৎ আল্লাহ্ তা'আলা অন্তরে বিষয়টি জাগ্রত করে দেন এবং তাকে নিশ্চিত করে দেন যে, এটা আল্লাহর পক্ষ থেকেই। অথবা তাকে স্বপ্নে দেখিয়েছিলেন। অথবা ফিরিশতার মাধ্যমেও জানিয়ে থাকতে পারেন। [ফাতহুল কাদীর]

তাফসীরে জাকারিয়া

(৩৮) যখন আমি তোমার মায়ের অন্তরে ইঙ্গিত দ্বারা নির্দেশ দিয়েছিলাম যা ছিল নির্দেশ দেওয়ার।

-

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন