সূরাঃ ২০/ ত্ব-হা | Ta-Ha | طه আয়াতঃ ৩৬/১৩৫ মাক্কী
শানে নুযুল (অবতীর্ণের প্রেক্ষাপট)
২০ : ৩৬ قَالَ قَدۡ اُوۡتِیۡتَ سُؤۡلَكَ یٰمُوۡسٰی ﴿۳۶﴾

তিনি বললেন, ‘হে মূসা, তুমি যা চেয়েছ তা তোমাকে দেয়া হল’। আল-বায়ান

তিনি (আল্লাহ) বললেন, ‘হে মূসা! তোমার প্রার্থনা গৃহীত হল। তাইসিরুল

তিনি বললেনঃ হে মূসা, তুমি যা চেয়েছ তা তোমাকে দেয়া হল। মুজিবুর রহমান

[Allah] said, "You have been granted your request, O Moses. Sahih International

৩৬. তিনি বললেন, হে মূসা! আপনি যা চেয়েছেন তা আপনাকে দেয়া হলো।(১)

(১) এ পর্যন্ত পাঁচটি দোআ, সমাপ্ত হলো। পরিশেষে আল্লাহ তা'আলার পক্ষ থেকে এসব দোআ কবুল হওয়ার সুসংবাদ দান করা হয়েছে অর্থাৎ হে মূসা! আপনি যা যা চেয়েছেন, সবই আপনাকে প্রদান করা হল। [দেখুন, ইবন কাসীর]

তাফসীরে জাকারিয়া

(৩৬) তিনি বললেন, হে মূসা! তুমি যা চেয়েছ তা তোমাকে দেওয়া হল। [1]

[1] এখান হতে বুঝতে পারা যাচ্ছে যে, আল্লাহ তাআলা তাঁর তোতলামি ভাল করে দিয়েছিলেন। অতএব এটা বলা ঠিক নয় যে, মূসা (আঃ)-এর পুরো তোতলামি দূর হওয়ার দু’আ করেননি, সেই জন্য তা কিছুটা বাকী থেকে গিয়েছিল। থাকল ফিরআউনের এই উক্তি{وَلَا يَكَادُ يُبِينُ}  (এ তো পরিষ্কার কথা বলতেও পারে না।) তা ছিল পূর্ব পরিস্থিতি হিসাবে মূসা (আঃ)-কে তাচ্ছিল্য করার জন্য। (আইসারুত তাফাসীর)

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন