সূরাঃ ৭৯/ আন-নাযি'আত | An-Nazi'at | ٱلنَّازِعَات আয়াতঃ ৩৪/৪৬ মাক্কী
৭৯ : ৩৪ فَاِذَا جَآءَتِ الطَّآمَّۃُ الۡكُبۡرٰی ﴿۫ۖ۳۴﴾
فاذا جآءت الطآمۃ الكبری ﴿۳۴﴾

অতঃপর যখন মহাপ্রলয় আসবে। আল-বায়ান

অতঃপর যখন মহাসংকট এসে যাবে। তাইসিরুল

অতঃপর যখন মহা সংকট উপস্থিত হবে, মুজিবুর রহমান

But when there comes the greatest Overwhelming Calamity - Sahih International

৩৪. অতঃপর যখন মহাসংকট উপস্থিত হবে(১)

(১) এই মহাসংকট ও বিপর্যয় হচ্ছে কিয়ামত। এ-জন্য এখানে “আত-তাম্মাতুল কুবরা” শব্দ ব্যবহার করা হয়েছে। “তাম্মাহ” বলতে এমন ধরনের মহাবিপদ, বিপর্যয় ও সংকট বুঝায় যা সবকিছুর উপর ছেয়ে যায়। এরপর আবার তার সাথে “কুবরা” (মহা) শব্দ ব্যবহার করে একথা প্ৰকাশ করা হয়েছে যে সেই বিপদ, সংকট ও বিপর্যয় হবে অতি ভয়াবহ ও ব্যাপক। [দেখুন, কুরতুবী]

তাফসীরে জাকারিয়া

৩৪। অতঃপর যখন মহাসংকট (কিয়ামত) সমাগত হবে,

-

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন